রাত্রি বিরহ আর চিরন্তন ভালবাসা - অর্ক আশফাক

 


রাত হলেই একাকী সময়,

চোখে ভাসে শত মধুর স্মৃতি;

কাটে ভেবে ভেবে শুধু তোমায়,

আর তাতেই নেভে চোখের বাতি।


মনের ভেতর কত কথার খাতা,

কত প্রশ্ন আর কত্ত নালিশ!

এক হয়না দু চোখের পাতা;

ভিজে যায় শুধু মাথার বালিশ!


চিৎকার করে ডাকি তোমায়,

বল, শুনতে কি তুমি পাও?

এত কথা বলে ফেলতে আমায়,

বল, আবার কি বলতে চাও?


তুমি ছিলে মোর পৃথিবী-সমান,

নয় শুধু বৃহস্পতির বলয়!

আমি আজও খুঁজে পাইনি প্রমাণ,

কেন দেখা দিল স্বর্গে প্রলয়?


তুমি আমাতেই করো বিচরণ,

দেখ কি না মোর প্রণয়ের আলো?

কেন বুঝোনা মোর এই আচরণ,

কেন আজো মোরে বাসোনা ভালো?

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক