শুধু শুধু - অর্ক আশফাক
দাদা আমি শুধু শুধু ক্ষেপি না !
কে খেলো, কে খেলো নাগো,
আমি ওসব দেখি নাকো;
আমি শুধু নিজেরটুকুই বুঝি!
বলি...
কে খেলো, কে খেলো নাগো,
আমি ওসব দেখি নাকো;
আমি শুধু নিজেরটুকুই বুঝি !
করোনার ছুতায় নাকি -
চায়ের দুধে দেবে ফাঁকি ?
আহ্? সে কি?
আবার বলো দেখিনি!!
বলছি...
করোনার ছুতায় নাকি -
চায়ের দুধে দেবে ফাঁকি...
হ্যাগো, এটা সত্যি নাকি?
না হলে আর বলছিটা কি!!
তবে চা-ই দিও নাকো,
এরপরেও খরচা দেখো?
তবে খাবারটাকেও বন্ধ রাখো...
শুধুই অত খরচাতে যেও না!
দাদা আমি শুধু শুধু ক্ষেপি না!!
অপচয় আর কিপটামো -
দুইয়ের মাঝে লাইন টানো;
যত তাড়াতাড়ি বোঝো,
ততই হবে তোমার ভালো;
দুইটিকে মিলিয়ে তুমি ফেলো না !!
দাদা আমি শুধু শুধু ক্ষেপি না !

Comments
Post a Comment