হঠাৎ প্রভাতে - অর্ক আশফাক

 


হঠাৎ প্রভাতে গেলাম বেড়াতে,

গভীর সমুদ্রের দূর দিগন্তে।

সাগর আকাশে মিলছে অস্তগামি রবি,

চেয়ে দেখছি সেই সূর্যালোকের ছবি।


সূর্যালোকরশ্মি ঠিকরে পড়ে যেন, 

পর্বত-শীর্ষে সোনালী আভা… কেন? 

দেখোনা কি তুমি এই প্রাকৃতিক সৌন্দর্য?

শোনো না কি তুমি মৃদু হাওয়ার মহত্ব?

সবুজ ঘাসে যে লাগে বরফের ছোঁয়া, 

হেমন্ত শেষে দেহে কুয়াশার ধোঁয়া !?

  

জীবন শেষে জরা-বার্ধক্যের জীর্ণতা,

প্রকৃতির কাছে মানুষের এটাই বড় ব্যর্থতা !

প্রকৃতি তো সাজে নতুন করে প্রতি বছর, 

আর আমরা মানুষ বাঁচিই সামান্য ক’টি বছর। 


হঠাৎ প্রভাতে গেলাম বেড়াতে,

বিশাল পাহাড়, নদীপাড়, গোধূলি দিগন্তে।

নীলাকাশ দূরে মিলেছে যেখানে,

চেয়ে আছি আমি শ্বেত-মেঘের পানে।

...

চেয়ে আছি আমি শেষ সময়ের পানে...

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক