দু' দিনের পৃথিবী - অর্ক আশফাক

 


দু' দিনের পৃথিবী

- অর্ক আশফাক


হে অশিক্ষিত লোকদেখানো সমাজ

অত্যানন্দে পদাঘাত করি তোর পশ্চাতে;

মানতি যদি সামাজিক, ধার্মিক রীতি রেওয়াজ,

দেখতি উন্নতি প্রাচ্যেই, ঠিক যেমনটি হয় পাশ্চাত্যে।


পরিবার সমাজ দেশ সবই করেছিস আমূল দূর্নীতিগ্রস্ত,

লোক দেখানো টাকার খেলায় হয়েছিস মাতাল, অপ্রকৃতস্থ;

ধর্মের কল বাতাসে নড়ে, সুখী হতে তো লাগেনা বেশি টাকা, 

জীবনে যেটা না হলেই নয়, তার বেশি সবই মোহ, সব ফাঁকা।


বিয়ে অত্ত সোজা নারে, টপ করে গিলে ফেললাম,

ইয়ে নেহি কোই ডিল, যে খালি নিজেরটাই দেখলাম;

আগে যাই করে থাকো, কষ্ট সহ্য কর হাজার

নতুন করে হিসাবের খাতা শুরু করতে হবে আবার;

ভালো হয় যতটা সম্ভব আগের হিসাব ভুলে থাকো,

বিয়ে করতে হলে কিছু দিয়েই যে কিছু পেতে হয়!

বিকজ ম্যারেজ ইজ ফুল অব ট্রাস্ট, লাভ এন্ড রেসপেক্ট,

নিজের করতে হয় বেশি, আর কম করতে হয় এক্সপেক্ট!


বোঝো নাই ব্যাপারটা? লেট মি টক এন্ড জাস্ট চিল,

আগে বোঝো, এ কি বিয়ে নাকি এক বিজনেস ডিল !

যেমন ফেরিওয়ালা সাজায় ফল, বাদাম কিংবা তিল,

ভালোবাসা হয়ে যায় ডাউটেড, উইথআউট এনি ফিল।

যেখানে নেই কোন প্রেম, সম্মান; ইন ইউর দিল,

সেখানে শুধুই ইগো, যেন "কান নিয়ে গেছে চিল"!


মেয়ের থাকুক না যাই, ছেলের থাকতে হবে রাজকীয়,

কেন এই বৈষম্য? মেয়ের কি নেই নিজের কিছু, মোহনীয়?

হ্যা, এই বালের সমাজ শরীরের বদলে ধরায় অর্থ,

বুঝেও কি বুঝেনা? যে এভাবেই করছে শেষ, হওয়াচ্ছে অনর্থ?

দেনমোহর? সে হতে হবে মস্ত! যদি ছেড়ে দেয় মেয়েকে?

আর মেয়ে ছাড়লে তুই কি দিবি বল দেখিনি? ছেলেকে?


কথা ভালো লাগলেই ভালো, না লাগলে খারাপ!

এভাবে হয় না বিয়ে, প্রেম-ভালবাসা, মেরে বাপ।

টাকা থাকলেই হবে সুখী, টাকাই সুখের মূল ফোর্স?

বিয়ের আগেই তো হয়ে যায় ডিনারের ফুল কোর্স!!

উত্তরে শুনি - সত্যি কথা? ড্যাম শিউর, অফকোর্স!!

তাই যদি হতো তাহলে বল, কেন হয় এত ডিভোর্স??


ভালোবাসায় যদি কিছু চাওয়া পাওয়া থাকে,

হোক সেটা একে অপরকে চাওয়া!

যদি হয় সেটা একে অপরের কিছু, 

হোক না সেটা মানসিক শারীরিক পাওয়া!

এর ব্যতীত কিছু হলেই বলতে হবে

ও মহাব্বত হি হ্যায় ক্যায়সা?

ফের ও মহাব্বত নেহি কেহলাতে,

ও হ্যায় হার ওয়াক্ত কি বেওসা!


ঈশ্বর আল্লাহ ভগবান গড খোদা সাইবাবা জয়গুরু,

যে নামেই ডাকো না তাঁকে, যেতে তো হবে তাঁরই কাছে;

পৃথিবী মাত্র দু'দিনের, শেষ হলেই আসল খেলা শুরু;

তবে হও না তেমন মানুষ, যে শুধু মহত্যে ব্রতে সত্যে বাঁচে?

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque