ভালবাসার স্বপ্ন - অর্ক আশফাক

 


ভালোবাসার স্বপ্ন
- অর্ক আশফাক

কত্তদূরে যাবার ছিল, স্বপ্ন ছিল হাজার,
পরিবারের সঙ্গে করবে মনের মত বাজার;
এদিক ওদিক ভাবছিল সে, সরল মনে তাহার,
গানের গলায় যেমন আওয়াজ, তেমনি স্বরের বাহার;
এমন মানুষ পাবেনা খুঁজে, সমুদ্র কিংবা পাহাড়;
ভালোবাসাতেই মন্দ কপাল, ঠুঁকে গিয়েছে মাথা,
মনের ভেতর শোক শয্যায় ছ্যাঁকের গল্পগাঁথা; 
বছরের পর বছর উড়িয়ে গেলে রঙিন ফানুস,
এবার আমি বাসবো ভালো, ভালো একটা মানুষ!
তুমি এসেই প্রেমের গানটি তোমার গলায় গেও,
উড়িয়ে লক্ষ কষ্ট, মনটা রাঙিয়ে তুমি চেও?
উঠছো কেন, পুরোনো হলেই চলে যেতে হয়?
মনের ভালবাসা তোমায়, না শোনালে হয়?
তোমার অপেক্ষাতে গেছে, কত্তগুলো বছর!
আশায় তোমার ছেড়ে দিয়েছি, শত গানের আসর!
তোমার তরেই রয়েছি নিয়ে, শক্ত শিরদাঁড়া,
চলবো আমি তোমায় ঘিরে, এড়িয়ে যত ফাঁড়া! 
করছি তোমায় ভালোবাসার প্রতিজ্ঞা আজীবন,
হবে কি আমার জীবনসঙ্গী, আমৃত্যু আপন?

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক