তোমার আমার সম্পর্ক - অর্ক আশফাক

 


তোমার আমার সম্পর্ক

- অর্ক আশফাক 


"অনুতাপে পাপ খণ্ডায় 

অহংকারে পূণ্য,

অহংকারী দেখবে একদিন

চারিদিক তার শূণ্য।" *


শূণ্যেই সকল মোহমুক্তি, 

শূণ্যেই হবে পূর্ণ;

শূণ্যতেই একলা পরাক্রম, 

হবে পরাশক্তি চূর্ণ!


বিষময় সম্পর্ক থেকে,

বেঁচে থাকার জন্য;

কষ্ট হলেও ছাড়তে হবে,  

কারণ? সে তো গৌণ! 


অন্যায় সহেও ভালো সেজে,

থাকা যাবেনা মৌন;

নিজের ভালো বুঝতে হবে,

হোক - সম্মান, বিশ্বাস কি যৌন!


বৃথাই তোমার চাটুকদারি,

রুচিতে বড় বাঁধে!

লজ্জাস্থানে আলতো ছোঁয়া,

শুধু ভালোবাসারই সাজে;


অর্থবিহীন তরফদারি,

লাগবেনা আর কাজে!!

আমার ভালো আমিই বুঝি,

আর না কেউ যে বোঝে!!!


P.S.

* First four lines are collected. Rest are done by yours truly...

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque