রঙহীন গিরগিটি - অর্ক আশফাক

 


রঙহীন গিরগিটি

- অর্ক আশফাক


আমার চোখে আমি হেরে যাওয়া মানুষ,

জীবন? সে তো শূণ্য, কদর্পকহীন ফানুস!

পরিপূর্ণতা কাকে বলে, তা জেনেও আমি ব্যর্থ,

করতে পারিনি তোমায় সন্তুষ্ট, খুশি কিংবা কৃতার্থ!

তুমিহীনা জীবনে দেখো আমি কতই না একা?

আরে ?? আজকের চাঁদটাও দেখি বামদিকে একটু ব্যাকা!


যখন তখন টিকটিকটিক করে উঠে তোমার যত স্মৃতি,

কখনও সুখের কিংবা কখনও বা আসে স্মৃতিতে বিকৃতি!

তোমাকে ছাড়া জীবন আমার এখন অনেকটাই গতিহীন,

আমি পারিনি রং বদলাতে, তাই হয়ে গেছি রঙহীন!

আমি আজও পারিনি হতে তোমার মত নিষ্ঠুর পিশাচ,

পারিনি ভুলতে তোমায়, দাগছাড়া এখনও এ মনের কাঁচ!


শুভ নববর্ষ ২০২৩... আহহা! রাখো তো এসব নিরর্থক ফর্মালিটি!!

সাথে নেই তবু যায়না কেন, মাথা থেকে তোমার রঙহীন গিরগিটি!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক