নির্দোষ - অর্ক আশফাক

 




নির্দোষ

- অর্ক আশফাক


আমি হতভম্ব হয়ে দেখলাম যা ঘটলো!!

যা মনে করেছি, যা ভেবেছি; বিশ্বাস করো;

তার সবই একের পর এক হতে দেখলাম!

আমি কিচ্ছুটি করতে পারলাম না! 

না না, ঠিক তাও যে নয়.. বরং 

বলা সমীচীন যে হয়তো কিছুই করতে চাচ্ছিলাম না! 

জীবনে কিছু কিছু সময় আসে, যখন কোনো কাজ করতে

যে স্পৃহার, যে চেষ্টার প্রয়োজন, সেটা এই মুহূর্তে না -

আমার মনের ভেতর একদমই উপলব্ধ হচ্ছে না!


আমি হাসতে হাসতে চেয়ে দেখতে থাকলাম যা ঘটছে!

দশের কথাবার্তা, রাস্তার শোরগোলে বাধা পড়লো চিন্তায়!

যা বলেছি মনে মনে নিজেকে, ঠিক তাই হলো!

কিচ্ছুটি করার, বলার নেই, তবু অনেক দেখার আছে বৈকি!

কিছু কিছু সময় এখন এসেছে যখন বলতে চাই

আমার কোনো ভুল হয়নি, কোন পাপ তো করিনি?!

হয়নি যে মোর দ্বারা কোনো রকমের শয়তানি!

কারণ, সেই শয়তানি করতে যেটুকু পরিমাণ হিংসের দরকার,

যে খল কিংবা ক্রুরতার প্রয়োজন, সেটা এই মুহূর্তে না -

আমার মনের ভেতর এখনও ঠিকমত গড়ে উঠেনি!


আমি শুধুই হতভম্ব হয়ে দেখছিলাম যা ঘটছিলো,

আর তাই চুপচাপ বসে বসে সব দেখতে লাগলাম শুধু...

আযান পড়ছে, তাই সব চিন্তা বাদ দিয়ে মাথা ঝাড়া দিলাম, 

সকল দুশ্চিন্তা দুর করতে লম্বা করে হাত দুটো তুললাম 

আল্লাহ তায়ালা, পরওয়ার্দিগার এর কাছে!

আজ আমি যে বড়ই নির্দোষ, নিষ্পাপ; ঠিক নবজাতক শিশুর মত;

আজ সত্যিই যে আমি কোন দোষ করিনি!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক