ভোরের বৃষ্টি - অর্ক আশফাক



ভোরের বেলার বৃষ্টি,
কী অদ্ভুত এক সৃষ্টি;
বৃষ্টির জলের ফোঁটা,
গায়ে দিয়ে যায় কাঁটা।
ঘন মেঘে আকাশ কালো,
অপেক্ষায় দেখার সূর্যের আলো;
বৃষ্টিতে ভেজা কেন লাগেনা ভালো,
তোমার অভাবে দুনিয়া আঁধার কালো।
স্বপ্নে দেখি তোমার ভেজা চুলে,
সদ্য তোলা লাল জবাফুল থুলে;
কিইবা এমন জাদু করে গেলে,
তোমায় যেতে পারিনা যে ভুলে।
বলেছিলে বৃষ্টিতে থাকবে পাশে -
আমরণ রবে শ্বাসে প্রশ্বাসে...
একসাথে রইবো মন্দ বা খাসা -
একে অপরের হব বিপদের আশা!!
তবুও দেখ মোরা কেও কারো নই,
বৃষ্টি পড়লে মনে আসে - তুমি কই?
তোমার সাথের স্মৃতি চোখে ভাসে,
শত ঘটনার দৃশ্য মনে আসে...
এত বিরহ তো হবার ছিলনা -
তবে কেন এই দূর্গতি?
বৃষ্টিতে তোমায় মনে করা ছাড়া,
আছে কি মোর কোনো গতি?
এই বৃষ্টি তোমার নামে করে দিলাম,
তব শত স্মৃতি মোর করে নিলাম;
মনে নাই বা করো আমায়,
তবু জেনে রেখ এইটুকু -
ভালবাসি তোমায় এখনও,
ভালবেসেছিলাম যতটুকু!!

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque