সকালের আকাশ - অর্ক আশফাক



সকালের আকাশ, বৃষ্টির সুবাস... তুমি আড়চোখে তাকিয়ে - আমার দিকে! আত্মায় সমাহিত, তোমার স্মৃতি শত; ভালবেসেও ছিলে আমার মনের মত...
যখন আমি পরাজিত জীবনের ব্যর্থতা ঘিরে, যতবার “আসি” বলে চলে যাও - দূরে; সূর্যটা যখন ডুবে যায়, দিনের হয় শেষ... আমি আমাদের এভাবেই মনে করব বেশ!
ভালবাসার রাত, কবি’র চলে হাত... কি যে লিখব, জানিনা, তাও যে লিখে যাই... আমি শুধু জানি, তোমাকেই লক্ষ্য মানি; তুমিই তো আমার অবশিষ্ট, অবিনশ্বর... তাই - যখন আমি পরাজিত জীবনের ব্যর্থতা ঘিরে, যতবার “আসি” বলে চলে যাও - দূরে; সূর্যটা যখন ডুবে যায়, দিনের হয় শেষ... আমি আমাদের এভাবেই মনে করব বেশ!
হ্যাঁ মানছি আমি আমি হতে চাইনা শুধু হয়ে স্মৃতি তাই - যখন আমি পরাজিত জীবনের ব্যর্থতা ঘিরে, যতবার “আসি” বলে চলে যাও - দূরে; সূর্যটা যখন ডুবে যায়, দিনের হয় শেষ... আমি আমাদের এভাবেই মনে করব বেশ! সত্যি - তাকাও আমার চোখে, আরও একটিবার, আমি আমাদের এভাবেই মনে করব বেশ!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক