ফেলে যাওয়া ভালবাসা - অর্ক আশফাক



ব্যস্ততার মাঝেও আমি সম্পূর্ণ ফাঁকা, যেন সাদা ক্যানভাসেতে অসম্পূর্ণ আঁকা; কাজের মধ্যে হাসিমুখে সবাই দেখ আমায়, দেখনা আড়ালে কি যেন আমাকে কাঁদায়।
কাজে খেলায় গানে রান্নায় আমায় তো দেখ সবসময়ই; কখন দেখ বিষণ্ণ আমায়!! ঘরের কোণে কী কষ্টে হারাই?
আজও কি লেখ তুমি, তেমনি করে শুয়ে? পা'দুটি ভাজ করে, পেছন দিকে তুলে? এখনও কি খিদে পেলে, রাতের বেলায় গিয়ে, রান্নাঘরে চুলো জ্বালাও, নুড্য‌লস খাবে বলে?
কাজে দিতাম সঙ্গ তোমায়, যতটুকুই পারতাম, ঠাণ্ডা-জ্বরে সেবা করে, মাথায় তুলে রাখতাম!
আজও কি চমকে উঠো, বিজলি পড়লে পরে? লাফিয়ে ঘর মাথায় কর, তেলাপকার ভয়ে? তখন চমকে মাথা লুকাতে, আমারই এ বুকে, এখনো আমায় করো কি মনে... আছি? মনে রয়ে?
স্মৃতির কোণায় কোণায় তোমার, স্পর্শ ভাঁজে ভাঁজে, তোমায় ভোলার নাটক করা, সত্যি কি মোর সাজে?
ভুলেই গেছ আমায় তুমি, বুঝি সবই সাবাড়, যখন শুনি বাসছ ভালো, নতুন করে আবার! এক জীবনে ভালবাসা কত্তবার হাসে, আমারটা বড় একগুঁয়ে যে, গেলে কি আর আসে?
ভেজা লাল চোখে আমার, তোমার অতীত প্রেম; আমায় ফেলে যাওয়া তোমার - ভালবাসার ফ্রেম...

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক