করোনাক্ত জীবন ও কিছু দুর্বিষহ মানুষ - অর্ক আশফাক




সময় যাবে বদলে যখন,
জায়গা যাবে টস্কে;
করতে পারবে হয়তো কিছু,
একে ওকে উসকে!

কে বলে কাজের কথা! যে পারেনা কাজ?
বলতে থাকে - কাজ করায় নাই যে কোন লাজ।
শুনলে এদের কথা, আমার মাথায় পড়ে বাজ!
অন্যের ভুল দেখিয়ে নিজকে ভাবো সর্বরাজ?

যে বানায় কাজের জিনিস,
তার পেছনে বলো কথা;
তারই কাজের ভুল ধরে,
করো অপমান তথা?

কত মানুষ, কত মত...
কাজ করেই থতমত;
কাজ না করেই কত কথা,
আর কাজ করে যে, পায় ব্যথা।

চোরের মায়ের বড়ো গলা -
সত্যি টের পাই;
চোরের সাতদিন হলেও,
একদিন গেরস্থের হয়, ভাই!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক