শুধু তুই - অর্ক আশফাক



তুই যাবার পর থেকে
আমি থাকতে পারিনা,
তুই যাবার পর থেকে
আমি ঘুমোতে পারিনা...

তুই চলে যাবার পর
মন বলে তুইও মর,
তবুও তোর ভালবাসা
আমি ভুলতে পারিনা;
তোর দেয়া আশাগুলো
আমি ছাড়তে পারিনা;
তোর বলা কথাগুলো
সরিয়ে দেয় কান থেকে তুলো;
তোর সুন্দর মুখখানা
চোখ থেকে সরাতে পারিনা;
তোর সাদা দাঁতের হাসি
আমি মুছতে পারিনা;
তোর হাসির মূর্ছনায়
আমার মনের ভাবনা হারায়;
তোর ভালবাসা আমি
ভুলতে পারিনা;
তোর দেখানো স্বপ্নগুলো
আমি ভুলতে পারিনা...

আহাহা আহা আহা হাআআআআ
আহাহা আহা আহা হাআআআআ

সাহস যখন ছিলনা হায়
তুই তো ছিলি সঙ্গে দাঁড়ায়,
তোর দেয়া সাহস আমি
ছাড়তে পারিনা;
তোর দেখান পথগুলোয়
আমি না গিয়ে পারিনা;
তোর মনের কষ্টগুলো
জীবনে যা অসমাপ্ত গেলো,
আমি সেইসব না করে যে
ঘুমোতে পারিনা,
তোর অসমাপ্ত স্বপ্ন আমি
ছাড়তে পারিনা;

তোর যত GOALS OF LIFE,
আমারও যে সব করা চাই,
না হলে আমিও যে শান্তির,
ঘুম ঘুমোব না;
না হলে আমার আত্মাও যে,
শান্তি পাবেনা...
তুই যাবার পর থেকে,
কত্তরাত ঘুমাইনি যে...

আহাহা আহা আহা হাআআআআ
আহাহা আহা আহা হাআআআআ

তুই যাবার পর থেকে
আমার ঘুম আসেনা রে,
কবে যে পারব ঘুমাতে
আমি তা জানি না যে...
তুই হারিয়ে যাবার পর,
মন বলে আবার বাঁধ ঘর;
তবুও কাউকে আর আমি
ভাল বাসিনা;
আমি আর নতুন কাউকে,
বিশ্বাস করি না;

মন বলে এগিয়ে যা,
পিছে আমি আছি, হ্যা...
তাই তো তোকে আমি আজও
ভুলতে পারিনা;
তোর দেয়া স্বপ্নগুলো আমি
দেখতে ভুলিনা;
তুই চলে যাবার পর,
মন বলে কিছু একটা কর;
তবুও তোর ভালবাসা
ভুলতে দেয়না,
তোর দেয়া আশাগুলো
আমার হাত যে ছাড়েনা;

আহাহা আহা আহা হাআআআআ
আহাহা আহা আহা হাআআআআ

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque