রুহানির চিঠি - অর্ক আশফাক



তোমায়
দেখেছিলাম কবে, কোন সে কালে,
জিগায়েছিলাম নাম...
বলেছিলে বড় মিষ্টি করে,
মায়াভরা চোখে - রাম
বলেছিলাম আমি, “রাম নয়,
তোমার নাম না সুর্য‌ধাম?”
হেসেছিলে তুমি, বলেছিলে “সখি
যাই হোক মোর নাম...
আমার কাছে রবে তুমি সবে
কুড়িয়ে পাওয়া এক খাম।”
চিঠির মত আগলে রাখব,
আঠাতে কোণ মুড়িয়ে বাঁধব;
যতদিন মোর কাছে আসবেনা -
তোমার থেকে চিঠি,
চলবেনা মোর ভাগ্যগাঁথা,
ভরবেনা মোর সিঁথি!
আমার নামে চিঠি দিও তুমি,
লিখবে মোরে রোজ;
নামখানি মোর মনে রেখ তুমি,
রুহানি আফরোজ...
Requested by & Dedicated to
Ruhani Afroz
(BUBT-এর একটা ছোট বোন)

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক