কিছু ভয়, কিছু দুঃস্বপ্ন - অর্ক আশফাক
কিছু কষ্ট, কিছু ভর্ৎসনা
আর সাথে থাকে কিছু লাঞ্ছনা
তোমায় হারিয়ে দুঃস্বপ্ন রচনা
আর হাজার একটা দুঃস্বপ্নের বন্দনা
মনের কষ্ট নেয় বিরাট আকার
কিছু ভুলের নেই মাশুল দেবার
বিরহ অহমে প্রেম হয়েছে বেকার
তবু তাও দেখ, কত হাহাকার
কিছু চেঁচামেচি কিছু চিৎকার
আর হট্টগোল কয়েক প্রকার
তোমায় ঘিরে শত স্বপ্ন আমার
আর হাজার দুঃখ স্বপ্ন ভাঙ্গার
সবই আছে তবু নেই সেই সংসার
দেখা নাই ঘরে চিরচেনা মানুষটার
শুনিনা সকালে সেই চেনা গলায় আবদার
উঠে পড় যেতে হবে কাজে যে আবার
কিছু ভুল, কিছু অনুশোচনা
আর প্রায়শ্চিত্ত হাতে গোনা
তোমায় পেতে কত স্বপ্ন আমার
আর লাখ লাখ দুঃখ স্বপ্ন ভাঙ্গার
তুমি আমি তো সেই কবেকার
শত স্বপ্নের লাখো সমাচার
হাজারো দুঃখ স্বপ্ন-ঘর ভাঙ্গার
আজ দেখ নই কেউ কারো আর

Comments
Post a Comment