জীবন একটাই - অর্ক আশফাক


হাজারো পথের ভীড়ে নিয়েছি একটি পথ, আমারও স্বপ্নের নীড়ে যাব নিয়েছি শপথ; সকলের থেকে আলাদা, বলি হয়েছে কি তাতে? এসব চিন্তায় কি খাবার আপনিই আসবে পাতে?
তুমি আলাদা, তুমি ভিন্ন; হতে পার সর্বজ্ঞাণী! পৃথিবীর সকলেই কি হয় একই মাপের গুণী-মানী? আর আসবনা ফিরে, এখানে একবারই আসে সবাই, তাও মোরা ভুল করি, এই সুযোগ কেন হেলায় হারাই?
জীবন একটাই, যথা ব্যবহার কর, কর সৃষ্টিকর্তার ইবাদত, মরণও একটাই, তাই উপভোগ কর, এক উপাস্যের মারফত!

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque