একলভ্য প্রেম নচ্যেৎ বিরহ



তুমি আমার প্রেম করিলে প্রত্যাখ্যান, তাহাতে পাইনাই দুঃখ, করিনাই অভিমান, সত্যি - তবু কিছু কহিলাম যখন করিলে প্রকাশ্যে প্রেমবন্দনা, ভালো লাগেনাই তাহা, যতই দাও হাজারো অব্যাহতি!!
আসল নকলের জহুরি তুমি এখনও হয়ে উঠনি, চিনে ফেলেছ তবু মোরে? চলেছ কভু সনে দু’পা খানি? তোমার রূপের বাহারে কতই না মৌমাছি, জোনাকি আসিল, করিল আস্বাদন, ছাড়িল তব, মনকে বিষিয়ে উড়িয়া গেল...
তোমার সাথে আমার নেই কোনও সম্পর্ক যদিও, তবে কেন বলি একথা, কেন মনে লাগে ব্যথা, বুঝিয়া লইও! বলিতে পারিবেনা হায়, ইহা যে তব কর্ম নয়, তব দ্বারা সম্ভব নয়, এমনও বলিহারি কর্ম হয়?
বলেছিলে সত্য বলিবে সদা, সখা ডেকেছিলে তথা, তবু বিদ্রূপ শুনি তব মুখে নিয়ে প্রেমের অবমাননা! যদি নাই ভালবাসিবে, নাহি একগম্যা হইবে, তবে কেন কাছে এসেছিলে জেনে আমার মতি? বলেছিনু আমি একলভ্য, তবু করিলে মতিভ্রম যে অতি! জানাই কি নাই যে আমার পরিবার, সেও যে একান্নবর্তী!!!
যাও তবে ছাড়িয়া দিলাম আজিকের এই মহেন্দ্রক্ষণে, ছাড়িয়া দিলাম যত অধিকার, তুলিয়া নিলাম শত অনুরাগ স্বভিমানে। ভালবাসার পঙক্তিটুকু কাটিয়া দিলাম চাহিয়া তব পানে, মুছিয়া নিলাম ক্রন্দন-অশ্রু মোর চক্ষু-চিবুক হইতে সসম্মানে।
ভালবাসিবনা আর, ভুলিবনা বহুগম্যা, বহুলভ্যা নারীর চালে... ফাঁসিবনা আর তব মিথ্যা ভালবাসার মায়ার বেড়াজালে, ক্ষোভ, রাগ, শোক সব ভুলিয়া তব হিসাব শতভাগ চুকাইয়া দিলেম, ভুলিয়া যাইও মোরে যদি না পার ভালবাসিতে, একান্তে, নিভৃতে, অকস্মাৎ কোন এক সাত সকালে!!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক