বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু,
তুমি তো নও শুধু একটি নাম!
বঙ্গবন্ধু,
কিভাবে তোমায় হারালাম?
বঙ্গবন্ধু,
সে তো নয় শুধু এক নাম!
বঙ্গবন্ধু,
কিভাবে দেব তোমার দাম?
৭ই মার্চের ভাষণে
পাকিস্তানের সনে.
লড়াই করতে হবে বলে
দূর্গ গড়তে বললে;
এবারের সংগ্রাম আমাদের
মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম হবে
স্বাধীনতার সংগ্রাম...
বঙ্গবন্ধু,
এ আগুন দাবিয়ে রাখার না;
বঙ্গবন্ধু,
এ সত্যি ভালবাসা - ষোল আনা!
দেশের প্রয়োজনে,
স্বাধীনতার পানে;
বাংলার জন্যে,
বাঙ্গালীর টানে
জেলের ভেতর বাহির করে,
কাটলো জীবন দেশের তরে,
আর সে মহামানব তবু,
অন্যায় না মানে কভু...
বঙ্গবন্ধু,
দিলে স্বাধীনতার রায়;
বঙ্গবন্ধু,
ফিরলে ন'মাস জেলে কাটায়!
বিশ্বের মানচিত্রে,
লাল সবুজে সাজিয়ে -
পতাকা দিলে বাংলার
স্বীয় পরিচয় দিয়ে...
বঙ্গবন্ধু,
দিলে জীবন দিয়ে হায়!
বঙ্গবন্ধু,
হলে বাংলাদেশের রায়!
পঁচাশির কালরাত্রে,
মানুষরূপী শয়তানে -
স্তব্ধতা এনে দিলো,
জীবনরূপী সংগ্রামে
বাংলার মানুষ হয়েও,
জাতীর জনককে মারে (!)
এমনতর ইতিহাসের,
স্বাক্ষী রইলো বাংলা রে...
বঙ্গবন্ধু,
তুমি এই জাতির পিতা!!
বঙ্গবন্ধু,
তুমি ছিলে বাংলার ত্রাতা!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক