আলোর কণা



আবার হারিয়ে গেলে তুমি আকাশের বিশালতায় বিক্ষিপ্ত মনের মত দুনিয়ার মানবতায়
বারবার হারিয়ে গেছ তুমি কাজের প্রাঞ্জলতায় নিক্ষিপ্ত গোলকের পরে অন্ধকার নীরবতায়
এবার নিভে গেছে আলোকসজ্জা ব্যস্ততার সরবতায় নিশ্চুপ আঁধার ঘরে তোমার অনুপস্থিততায়
প্রাকৃতিক সৌন্দর্য্যের আঁধার শুধু তুমি ওগো সুকন্যা রজনীগন্ধা, গোলাপ, গাঁদা ঠিক যেন এক ফুলসজ্জা আর বিছানার চাদর সে তো ধবধবে সাদা ঠিক যেন তোমার মনের মত
তোমার ক্রোধ সে তো নরকের লেলিহান শিখা তোমার চোখের পানি ঠিক যেন সদ্য ফোটা গোলাপের কাঁটা
আলোর কণা হয়ে জ্বলে থেকো সদা প্রাঞ্জল কর্মক্ষমতায়
শেষ দিনটি অবধি ভালবেসে যাব ওগো মায়াময়ী রূপসী জেনে রেখো তব তুমিই যে মোর ভোরের রবি স্বর্গের আলোকধারা

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক