প্রেম বিরহ - অর্ক আশফাক


আগের মতই হারিয়ে আছি
মনের মাঝের ঝড়ে
ভালবাসার অগোচরে
চলেও গেছি দূরে
তোমার আমার প্রেমের খবর
নেইকো কারোর মনে
তুমি আছ অনেক দূরে
অন্য কারও ঘরে
আজও রাতে ঝড় উঠলে
তোমায় পড়ে মনে
এখনও কি চমকে উঠো
বিজলি পড়ার ক্ষণে ?
ছাদের ওপর তোমার আমার
কত্ত স্মৃতি ঘোরে
নববর্ষের আতশবাজি
ঈদের চাঁদ দেখে
জড়িয়ে ধরেছি খুশির চোটে
তোমায় ভালবেসে
মনে কি পড়ে সেসব কথা
নাকি গেছো ভুলে
তোমার আমার ভালবাসা
চড়ে গেছে শূলে
আগের মতই আছি আমি
মনের ঝড়ে মত্ত
ভালবাসা পেলে দিব
ফিরিয়ে গোটাই আস্ত
তোমার আমার প্রেম বিরহ
নতুন কিছু নয়
অনেক বছরের পুরান-গাঁথা
পুরানো মানুষেরই হয়
তোমায় ফেলে সামনে যেতে
কষ্ট হয়নি এতটুকুও
প্রতিদিনের অভ্যাসগুলো
ভুলতে লেগেছে যতটুকু
আমায় ভুলে থাক তুমি
সেটাই বরং শ্রেয়
নতুন মানুষ তোমার এখন
হও না তারই প্রিয়
নতুন জীবন-সংসারের চাবি
তোর আঁচলেই বাঁধা
পুরানো সব ভুলে গিয়ে
গড় না নতুন ধাঁধা ?
তোমার নতুন মানুষ তোমায়
যদি ভালবাসে
ভালবেসে থেকো ভাল
থেকো তারই পাশে
জেনো দূরে থেকেও আছি
কষ্ট দূরে ঠেলে
মনে রাখবে তোমার ছবি
এই নষ্ট মনের ছেলে !

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক