মিশ্র অ্যালবাম ‘বর্ণ উইথ কালারস-৫’ প্রকাশ - শেয়ার বিজ নিউজ
মিশ্র অ্যালবাম ‘বর্ণ উইথ কালারস-৫’ প্রকাশ
ভালোবাসা দিবসকে উপলক্ষে করেই প্রকাশ হয়েছে সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তীর পঞ্চম মিশ্র অ্যালবাম ‘বর্ণ উইথ কালারস-৫’। সর্বশেষ ২০১৬ সালে ‘বর্ণ উইথ কালারস ভলিউম-৪’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। ২০১২ সাল থেকে তরুণ শিল্পীদের নিয়ে গানের অডিও-ভিডিও এ সিরিজটি প্রকাশিত হয়ে আসছে। সম্প্রতি রাজধানীর কাঁটাবন-এলিফ্যান্ট রোডে অবস্থিত দীপনপুর ক্যাফে অ্যান্ড বুকশপে ‘বর্ণ উইথ কালারস ভলিউম-৫’ অ্যালবামটির মোড়ক উম্মোচন করেন কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার। এ সময় অ্যালবামের সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তী ছাড়াও সংশ্লিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন। এবারের পঞ্চম মিশ্র অ্যালবামে গান রয়েছে ১০টি। হিউজ টিভির ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশ করা হয়েছে। এছাড়া দেশি-বিদেশি বেশ কয়েকটি মিউজিক অ্যাপ থেকেও গানগুলো শোনা যাবে। জানা গেছে, পর্যায়ক্রমে গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে হিউজ টিভি কর্তৃপক্ষের। হিউজ টিভির ব্যানারে গত আট বছর ধরে নবীনদের সঙ্গে অভিজ্ঞ শিল্পীদের নিয়ে ‘বর্ণ উইথ কালারস’ শিরোনামে নিয়মিত সিরিজ অ্যালবাম প্রকাশ করছেন বর্ণ চক্রবর্তী। সবকটি গানই রেকর্ড হয়েছে হিউজ স্টুডিওতে। কণ্ঠ দিয়েছেন বর্ণ চক্রবর্তী, শিলা, জেবুন্নেসা বর্ষা, লিংকন হাসান, সাব্বির হায়দার, অর্ক আশফাক, বিপ্লব সরকার, তুলিপ সেনগুপ্ত, আনকেèান আরটিস্ট ও জুবায়ের শাওন। গানগুলো লিখেছেন, সাবিকুন্নাহার মৌসুমী, মাহমুদ শাওন, রুবায়েদ হাসান, জয়ন্ত কর্মকার, তুলিপ সেনগুপ্ত, সাইফুল আল আমিন, আপন আহসান, রাফিউজ্জামান সিফাত ও আনকেèান আর্টিস্ট। নতুন অ্যালবাম নিয়ে হিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তী বলেন, দীর্ঘ বিরতির পর মিশ্র অডিও অ্যালবাম প্রকাশ করা হলো। এখন তো মানুষ শুধু গান শোনেন-ই না, দেখতেও চান। তাই পর্যায়ক্রমে পুরো অ্যালবামের গানগুলোর ভিডিওচিত্র নির্মাণ করা হবে। আশা করছি, এবারের অ্যালবামটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন ধাঁচের কিছু গান উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত, গানের ভুবনে এগিয়ে চলেছেন বর্ণ চক্রবর্তী। ২০১২ সাল থেকে নির্মাণ করে চলেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র। এছাড়া ‘রবীন্দ্র ফিউশন-১’ ও ‘লালন ফিউশন-১’ শিরোনামে দুটি ভিন্নধর্মী কাজ করেছেন বর্ণ চক্রবর্তী। একইভাবে ফিল্মি সিরিজের তিনটি অ্যালবামও করেছেন তিনি।
Comments
Post a Comment