একাকীত্ব (গান)



একাকীত্ব...

বড় অদ্ভুত এক সময় জীবনের,
একাকীত্ব...
সাথী হয়ে থাকে, পরেও... মরণের ।
একাকীত্ব...

সে তো জীবনের নিয়মের... সেতুবন্ধন,
একাকীত্ব...
সে তো জীবনেরই আয়োজন... হ্রদস্পন্দন।
এখন আমি বড়ই একাকী থাকি,

মনে মনে কবর তলের ছবি আঁকি...
এখন আমার বড়ই একাকী লাগে,
ক্ষণে ক্ষণে তোমাকেই মনে পড়ে...
একাকীত্ব...

এতো তোমারই ফেলে যাওয়া... উপায়ন,
একাকীত্ব...
এতো আমাদের এক না হবার... রূপায়ন ।
একাকীত্ব...

আজও কাটে তোমারই অপেক্ষায়,
একাকীত্ব...
সে তো তোমারই দেয়া, সর্বদা উপেক্ষা।
ভালবাসা অবহেলায় তুমি হারালে,
অযতনে আমাকেও দূরে ঠেলে দিলে;

প্রার্থনাতে থাকবে তবুও তুমি প্রতিদিন,
অবহেলায় কাটেনা যেন, তোমার একটি দিন...
একাকীত্ব...

বড় অদ্ভুত এ সময়,
একাকীত্ব...
আর যে নাই কোনও ভয়।
একাকীত্ব...

এতো তোমাকে হারাবার উপাক্ষান,
একাকীত্ব...
এতো আমাদের বিরহের গান ।
এখনও যে আমি খুবই একাকী...
একাকী!!
মনে মনে এখনও তোমার মুখচ্ছবি আঁকি...

আর
তোমাকেই সামনে রেখে এগিয়ে যেতে থাকি...
একাকীত্ব...

সে তো জীবনের নিয়মের... সেতুবন্ধন,
একাকীত্ব...
সে তো জীবনেরই আয়োজন... হ্রদস্পন্দন।

এখন আমি বড়ই একাকী থাকি,
মনে মনে কবর তলের ছবি আঁকি...
এখন আমার বড়ই একাকী লাগে,

ক্ষণে ক্ষণে তোমাকেই মনে পড়ে...
হুম্মম্মম্মম্মম্ম হুম্মম্মম্মম্মম্মম্মম্মম

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক