তুমিময় জীবন
আমার ভাবনায় তুমি ছিলে,
চলে গিয়েছ দূরে;
এখন আমি ভাল আছি,
পেয়ে নিজেকে ফিরে।
মনে করে আছো,
যে একা ভালই আছো;
তবু মনেরও হৃদয় গহনে,
এখনও আমারই যে ছবি আঁকো?
আমারও ছবি?...
সে তো তোমারই আঁকা!
দু’টি নয়নের মিলন গাঁথা;
দু’টি হৃদয়ের কাছে আসা,
আর তোমাকেই শুধু ভালবাসা?!
শুনছো?
আমি তো তোমারই হতে চাই!
ও দু’টি নয়নে বাসা বাঁধতে চাই...
তোমার ঐ মনের ঝড় হতে চাই,
আর হৃদয়ের শান্তি?
দাও, আমি হয়ে যাই?
তোমারই দুঃখেরও দিনে,
তোমারই সুখের ক্ষণে?
ভালবাসি তোমায়, শুধু তাই বলে যাই...
একাকী তোমার গহনে রয়ে যাই,
তোমার ঐ মনের খুঁটি হব আমি,
হব যে তোমারই অন্তর্যামী?
কথা দিলাম তোমায়,
এই অমানিশায়;
যাব যে আজীবন ভালবেসে!
আমারই ভালবাসা শুধু তুমি যে,
জানো কি তা... বলো হেসে?
উৎসর্গ -
আদিবা আমিন

Comments
Post a Comment