MOOD SWING

আজকে একটা লিঙ্ক দেখে পড়লাম, টাইটেল ছিল "নারীদের মুড সুইং ব্যাপারটা আমাদের সমাজে পুরুষরা কতটা গুরুত্ব সহকারে নেয়?” লিখেছেন - Barrianine Ahona
Link: https://bit.ly/2GWe5Ny
আসলেই ব্যাপারটা খুবই শিক্ষণীয়।
কিন্তু যে পুরুষেরা এই ব্যাপারটা জানেন এবং তাদের মা/বোন/স্ত্রী/সঙ্গিনীর পাশে থাকেন, অন্তত তাদের ক্ষেত্রে কি ঐ মা/বোন/স্ত্রী/সঙ্গিনী বুঝে বা তাদের মন জুগিয়ে চলেন?
নাকি এই মন জুগিয়ে চলা কি শুধু পুরুষের দায় দায়িত্বের মধ্যে বর্তায়?
নারীরা মানে এই মা/বোন/স্ত্রী/সঙ্গিনীরা কি শুধু তাদের mood swing কে তাদের বাবা/ভাই/ছেলে বা সঙ্গি/স্বামী দ্বারা বুঝাকেই সব মনে করেন? তাদের এই mood swing এর সময়ে কিংবা ভাল থাকা অবস্থায় নেয়া ভুল decision গুলো শুধরানোর জন্য কি করনীয়? তাদের এই mood swing এর সময়ে ওনাদের বাবা/ভাই/ছেলে বা সঙ্গি/স্বামী যদি না বুঝে তখন তাদের প্রতি তার কিরকম ব্যবহার হওয়া উচিৎ?
তাদেরও কি ওনাদের বাবা/ভাই/ছেলে বা সঙ্গি/স্বামীর প্রতি কোনও দায়িত্ব থাকা উচিৎ না? আর থাকলে কই, সেগুলো নিয়ে তো কোনও লিঙ্ক পেলাম না ?
এই ৩২ বছরে যা দেখলাম, তা হল এই তথাকথিত পুরুষশাসিত সমাজেও অনেক নারীরা (সবাই না!) নারী অধিকার ও অসহায়ত্বের পাশাপাশি তাদের so called ফেমিনিজম, ইমোশনাল অস্থিরতা দ্বারা পুরুষদের অবিরত অত্যাচার/ব্ল্যাকমেইল করেই যাচ্ছে! কোনও কোনও ক্ষেত্রে তা গায়ে হাত দেয়া পর্যন্তও গড়ায়!! আর আমরা পুরুষেরা, এটাকে দায়িত্ব ভেবে তা মুখ বুঝে করে যাচ্ছি !
পুরুষেরা হাত তুললে মামলা, আর স্ত্রী হাত তুললে “তোর বউ, তুই-ই সামলা”??!! হাঃ হাঃ হাঃ
সব নারীদের এটা জানা প্রয়োজন যে সম্পর্কের বাঁধনে জড়িয়ে শুধু কিন্তু নারীরাই আটকে থাকেনা, পুরুষেরাও ভালবাসার জন্যে, সম্পর্কের বাঁধনে জড়িয়ে থাকার জন্যে অনেক ত্যাগ স্বীকার করে থাকে বৈকি!
ভুল বুঝোনা নারী, আমি তোমাদের বিরুদ্ধে নই! বরং -
  • একটা পুরুষ সঙ্গি হিসেবে, তুমি ছাড়া আমি ভালবাসতে শিখতামনা, কিংবা নারীদের সম্মান দিতেও জানতাম না।
  • একটা ছেলে সন্তান হিসেবে, তোমাকে ছাড়া আমি পৃথিবীতে আসতেই পারতামনা!
  • একটা ভাই হিসেবে, তোমাকে ছাড়া আমি নারীকে বুঝতেই পারতামনা !
  • তাই সত্যি বলতে নারী, তোমাকে ছাড়া আমার চলেই না!
তাই দায়িত্ব পালন করতে আমার সমস্যা নেই একটি সুন্দর সম্পর্ক/পরিবারের জন্য। শুধুমাত্র যদি এটা দুই পক্ষের সমঝোতা হয়ে থাকে, তাহলে তার জন্য সব করতে আমি প্রস্তুত। কিন্তু তা তো দুই পক্ষ থেকেই হতে হবে!!
আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে...
ক) তোমার সঙ্গি/স্বামী অন্য মেয়ের সাথে কথা বললে, বন্ধুত্ব করলে রাগ করছ, কিন্তু তুমি কি same কাজটি একবারও করছ না? কখনও মনে করে দেখ কি, যে তুমি আরেকটা ছেলের সাথে কথা বললে, বন্ধুত্ব করলে তার কেমন লাগে ? হয়ত বলবে আমি backdated... আরে তাহলে তোমার সঙ্গি/স্বামী করলে এত গায়ে লাগে কেনো?
খ) তোমার বাবা কিংবা সঙ্গি/স্বামী আরেকটা প্রেম করলে তাকে বেইমান, লম্পট, ব্যাভিচারি বলছো... কিন্তু তুমি কিংবা তোমার মা কি same কাজটি একবারও করনি তো কিংবা করছো না তো? কিভাবে তোমার কাছের মানুষটি / তোমার বাবা আরেকজনের কাছে যেতে পারে, তার ৩টি কারন থাকতে পারে, ১। সে আসলেই বেইমান/লম্পট/ব্যাভিচারি । ২। তুমি/তোমার মা তার সাথে ঠিকমত সম্পর্ক রাখছোনা / দায়িত্ব পালন করছোনা (খামখেয়ালিপনা)। ৩। তুমি/তোমার মা নিজেও ব্যাভিচার করেছ/করছো ।
গ) তোমার ১৪বার mood swing হলে তা "স্রষ্টা প্রদত্ত! খুবই সাধারণ বিষয়!", আর তোমার এই mood swing এর জন্য পুরুষ ধৈর্যচ্যুত হলে রাগও করতে পারবেনা? ১বার mood swing ও করতে পারবে না ?
ঘ) শেষ কথা, নারী! তুমি কি তোমার বাবা/ভাই/ছেলে বা সঙ্গি/স্বামীর প্রতি ঠিকমত দায়িত্ব পালন করছ? কোনও খামখেয়ালিপনা করছো না? তাকে সত্যি অনেক ভালবাস এবং তার জন্য ত্যাগ স্বীকার করছো?
করলে সশ্রদ্ধ কোটি সালাম তোমায়! (যদিও এটা সত্যি যে বেশিরভাগ নারীরাই এই কাজ করে থাকে!) আর না করে থাকলে শুরু করে দাও, শুধু নেবার/পাবার চিন্তায় থাকলে ভুল হবে!

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque