মা (Dedicated to my mom)

বাংলা তে কেউ 'মা' নিয়ে কোনও RAP বানিয়েছে বলে আমি জানিনা।
তাই আমার সামান্য প্রচেষ্টা।
-----------------------------------------------------------------------------
বাবা'র বকা মায়ের আদর
জীবনে পথ দেখিয়ে যায়,
মায়ের শাসন, বাবা'র মার
জীবন পথ গড়ে দেয়...
খেলতে গেলে বকা দিলেও
খেলতে মানা করেনাই
থার্ড ডিভিশনে যেতে আমায়
টাকা দিল সেই মা'ই
যখন সেকেন্ড ডিভিশনে
যাবার কথা আসলো
মা দিলেও দেয়নি বাবা
টাকার অঙ্ক যে বেশি ছিল
পড়াশুনার জন্য মায়ের
ত্যাগ ছিল অবিরাম
বাবার টাকা পয়সাগুলোও
খরচ হত সবসময়
বাবা ছিলেন বাস্তব মানুষ
শক্ত শ্রেণির এক ছেলে
অন্যদিকে মা ছিল
মোমের মত মখমলে
যখন নিজের ইচ্ছামত
ছেলে বিয়ে করে আনে
মা অমত করতে পারলেও
বাবা মেনে নেয় অকপটে
আবার যখন বাচ্চা হয়
তখন তাদের দেখে কে?
নিজের ছেলে-মেয়ের মতই
বাচ্চা কোলে নেয় শেষে
সবাই সবাইকে ছেড়ে যায়
শুধু মা-বাবাই রয়ে যায়,
মৃত্যুর পরেও মনের ভেতর
মা'র স্মৃতিই থেকে যায়...
বাবার বলা কথাগুলো
মাথায় ঘুরপাক যে খায়
তাদের অবর্তমানে কি হবে?
খুব চিন্তা হয়!
বাবা'র বকা মায়ের আদর
জীবনে পথ দেখিয়ে যায়,
মায়ের শাসন, বাবা'র মার
জীবন পথ গড়ে দেয়...
সবাই সবাইকে ছেড়ে যায়
শুধু মা-বাবাই রয়ে যায়,
মৃত্যুর পরেও মনের ভেতর
তাদের স্মৃতিই থেকে যায়...

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক