জীবন্মৃত্যু


(স্থপতি ও কবি রবিউল হুসাইনের প্রতি উৎসর্গিত)

-----------------------------------------------------------

মৃত্যু বড়ই কঠোর আর স্বার্থপর, এর না আছে আপন, না আছে পর; সময় হলে আসবেই, দাও ঘুষ কিংবা কর, কারও নিস্তার নেই, শুধু নীরবে প্রস্তুতি কর্‌ !
আগামির গল্প মাখে যে মিশিয়ে, ভবিষ্যতের স্বপ্নে আছে যে ঘুমিয়ে; বাকি রাখা কাজের, হিসাব যার মননে, তাকেও যে যেতে হয় অবসন্ন মনে... সময় গেছে যে ফুরিয়ে!!
চলে যায় জীবনের, শেষ ক'টি ফাগুন, কেউ হন গুণী, কেউবা রয় বে-গুণ; তেল হলে শেষ, নিভে যায় আগুন চলে যেতেই হবে, তা চাহুন কিংবা না চাহুন; তাই জীবনটা গুছাতে উঠে পড়ে লাগুন!!
সকলকেই যেতে হয় বিষণ্ণচিত্তে, খুব কমই যেতে পারে আনন্দহৃদ্যে! যে ক’জনই যাক, যেভাবেই থাক, দোয়া করি তোমার আত্মা শান্তি পাক!
মোর তরেও দিও, তোমার আশীর্বাদ, কবে যেতে হয়, নেই যে জাত পাত!! কথায় যে ভুলিয়ে নিয়ে যায় পর্বতচূড়ায়, খসে পড়ে যাব, নিঃস্ব হয়ে... হায়!!
কেমন হবে ঐ পরপারের রাস্তা!? কিই বা হবে মোদের অনন্তকালে? স্বার্থক হবে কী দু চোখের দেখা? যেমন পড়েছিলাম হাদিস-কুরআনে?
যদি’বা ডাক আসে নীরবে নিভৃতে, বিদায় যেন হয়, স্নিগ্ধ হাসিতে; কোনও এক সুন্দর জ্যোৎস্না-রাত্রিতে, যেতে চাই সিক্ত হয়ে ভালবাসার বৃষ্টিতে!
মৃত্যু? সে তো কঠিন... বড়ই নিরামিষ!! সৃষ্টিকর্তাও তাই, শোনেন না যে নালিশ! পুনরুত্থানের পরেই শুরু ওঁনার সালিশ, যা করার করে নাও - Cause Death's Close & Selfish!!
- অর্ক আশফাক 

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক