হারানো রতন
সব হারাইয়া একেলা হইয়া,
মন না চাহে কোন কিছু;
ভেবেছিনু চলিয়া যাইব বহুদূর,
আহা, কি না স্বপন দেখেছিনু;
আহারে !!!
ভেবেছিনু তো কত কিছুই;
তোমারে লইয়া ঊর্ধলোকে
চলিয়া যাইব গগন ফুরিয়া,
তবু ভাগ্যের কী পরিহাস,বলো ?
সশব্দে গেনু মর্ত্যে পড়িয়া !
যদিবা পেয়েছিনু অমূল্য রতন,
হারাইয়া ফেলিলাম বিনে যতন;
তবু অপেক্ষায় দু'চক্ষু মেলিয়া,
প্রয়োজনে বেড়োব দু'পা ফেলিয়া;
তবু যাইব তোমারে সঙ্গে লহিয়া,
যতক্ষণ আছে আঁশ;
তোমারে না পাহিলে,
লহিব আমি,
গলকণ্ঠিতে ফাঁস...
জানো কে তুমি?
কী মোর কাছে?
তুমি কেমনতর সৃষ্টি?...
তুমি যে মোর অমূল্য রতন,
যেন মেঘ না চাইতেই বৃষ্টি...
- অর্ক আশফাক
Comments
Post a Comment