সুখটান - অর্ক আশফাক




কাজের ফাঁকে দেশলাই কাঠি
করি নাড়াচাড়া,
কাজের পরে ধোঁয়ার নেশা
দেয় যে মাথাচাড়া।

প্রতিদিনই বলি আমি
আজই হবে শেষ,
ভুলে যাই যে পরক্ষণেই
কাটলে নেশার রেশ।

পরিবারের নালিশ শুনি,
খাই যে বউয়ের ঝাড়ি;
সিগারেটের গন্ধে মেয়েটাও,
দিয়ে গেছে আড়ি...

সকালবেলায় খালি মুখে,
সিগারেটেই শুরু...
ঘুমের আগেও মুখে দিয়ে,
মানি তারে গুরু!

বউকে দেয়া কথা ভুলি,
কাটলে নেশার রেশ;
আর দিবনা তোমায় ব্যথা,
কথা দিলাম, বেশ...

উৎসর্গঃ
বাংলাদেশের লাখো লাখো ধূমপায়ী মানুষদের!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক