দিন বদল - অর্ক আশফাক



দিন বদল করিতে হইলে
রাজপথে নামা চাই
নেতিবাচক কথা ক'লে
সর্ব‌দা শোনা দায়
জানি কহ সত্য শক্ত
তব প্রতি নাহি রাগ
যাহারা শুষে গরীবের রক্ত
তাহাদের প্রতি অনুরাগ
জানি বলিয়া নাহি কোন লাভ
তবুও না কহিয়া থাকা দায়
সবাই মোরা মানুষ সত্য
তবু বিভক্ত ধর্ম‌ সম্প্রদায়
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
তবুও মনুষ্যজাতি ভুলে অকাতরে
টাকার জন্য জীবন পদদলিত করে

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক