একটি আঁধার রাতের গল্প - অর্ক আশফাক
এই আলো-আঁধারের রাত্রিতে
অজানা গন্তব্যের যাত্রি হয়ে
আমি আছি একা ট্রেনে বসে
পাশে দেখি একা বসে একটি মেয়ে
তার চোখদুটি চেয়ে আছে একপানে
কোন পলক ছাড়া সোজা জানালাপানে...
কি দেখে? কি দেখে?
আলতো করে টানা কাজল
জলে ঝাপসা ঐ দুটি চোখ
তার মুখটি ঢেকে আছে একপাশে
শোঁ শোঁ শব্দ শোনা যায় দীর্ঘশ্বাসে...
কি ভাবে? কি ভাবে?
ভারি মলিন করা ঐ মুখ
চাঁদের আলোয় দেখি সাদা বরন
আমার চোখে ভাসে সেই মুখ...
মুখচ্ছবি ঢাকা লম্বা কালো চুলে
হু হু কান্না শুনি নাকি নিজেরই ভুলে...
কি শোনে? কি শোনে?
বাতাসে ওড়ে কালো বড় চুল
ঐ ঝুমকো ঝোলা দুটি কান...
কি বলে? কি বলে?
ঐ লাল রঙে রাঙ্গা দুটি ঠোঁট ?
রক্ত জমে হয়েছে কি হাল!!
মুখ লুকিয়ে কাঁদছে মেয়েটা প্রচুর,
এ কি কান্না? নাকি আমার মনেরই ভুল...
কে জানে? কে জানে?
জানিনা ঐ মেয়ের ভেতরে
অজানা কি কষ্ট লুকায়ে
কি জানে? কি জানে?
অজানা এই আঁধার রাতে,
কি জানি চলে ঐ মেয়ের মনে!
এই মেয়ে! এই মেয়ে!
কি হয়েছে আমায় তুই বল্?
মেরে করেছে কে তোর এই হাল?
বল্ মেয়ে? বল্ মেয়ে?
বল্ আমায়! মেরেছে কে বল্?
মেরে করেছে কে তোর এই হাল?
এই আলো-আঁধারের রাত্রিতে
অজানা গন্তব্যের যাত্রি হয়ে
আমি আছি একা ট্রেনে বসে
পাশে দেখি একা বসে একটি মেয়ে
এই মেয়ে! এই মেয়ে!
কি হয়েছে আমায় তুই বল্?
কে ছিঁড়েছে তোর শাড়ির আঁচল!!
-------------------------------------

Comments
Post a Comment