অনিমেষ প্রান্তর - অর্ক আশফাক



ঐ যে সূর্য অস্ত যায়,
পানিতে প্রতিবিম্ব রেখে;
আলো ঠিকরে ছড়িয়ে যায়,
মনের অন্তস্থলে দাগ কেটে...

তোমার আমার ভালবাসা,
এমনই দূরের অলীক কিছু;
না যায় ধরা, না যায় ছোঁয়া,
তাও যে ছাড়েনা মোর পিছু...

ভালবাসা রইলনা যে,
তুমিহীনা এ জীবনে মোর;
কে বাসবে ভাল মোরে?
আঁধার থেকে করবে ভোর?

তোমার জীবন থাকেনা থেমে,
কাটছে যে দিন-রাত্রি ভর;
কোথায় গেলে ফেলে আমায়,
কেন হলে আপন, যদি করবে পর?

তোমার প্রেমই আমার প্লাবন,
ভালবাসার আষাঢ় শ্রাবণ,
হবে তুমি বৃষ্টি আমার আকাশে?
মাটির সোঁদা গন্ধ, আমার বাতাসে?

তাই তো তোমায় ভুলতে পারিনি আজও,
যেখানেই থাকো না তুমি আমায় ছেড়ে?
ভাবলে তোমায়, হয়না একটা কাজও,
কেন দিয়েছিলে এই মনটা নেড়ে ??

কথা দাও মোরে বাসবে ভালো,
যতই না থাকো দূরে;
কথা দিলাম ভালবেসেই যাব
কষ্টে যতই না যাই পুড়ে!

তুমি আমার অনিমেষ প্রান্তর,
এক অশেষ শান্তির দোলা;
ভালবাসি শুধু তোমারই অন্তর,
ইতি - তোমার একমাত্র জগৎ ভোলা !

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক