জীবনের কাব্য - অর্ক আশফাক



ছবি... সে তো শুধু ছবি নয়, যেন জীবনের কাব্য ! কেমন করে জীবনের সাথে, ঠিক ঠিক মিলে গেল... তাই মন কহিলো - “লিখে ফেল্‌, যা আছে তোর কহতব্য, কে কি ভাবলো না ভাবলো, তাতে কীই বা এসে গেলো?”
তুমি আমার নোবেল অস্কার, যেটা চুরি হয়ে গেছে; সবাই বলে এ কেমন জেতা! যা নিজেই হারিয়ে গেছে? হা হা হা আমি বলি সব ভালবাসা তো পেয়েই জেতা নয়, কিছু আছে জিতেও আবার হারিয়ে দিতে হয়!
আচ্ছা! তোমার আমার বিরহে, কার কি-ই বা আসে যায়? আমার মতন কী তোমারও পরাণ, ক্ষণে-ক্ষণে তড়পায় ?
তুমিই ছেড়েছ আমায়, তবে... কেন কর দোষারোপ? আমার ভাঙা মনের আদৌ, করেছ কি যতন... আদব?
টিট ফর ট্যাট, সবাই জানে এই প্রবচন; তবে আমার কাছে আজও প্রিয়, তোমার মুখের সেই বচন !!!
আজ নেই মোরা সাথী, নেই যে আর এক পৃষ্ঠে বাঁধা, দিয়ে গেছ একটি সই, আরে ফেলে গেলে ১৩বছরের গাঁথা !!!
কিসের এতো দেমাগ বলো তো? কিসের এতো অভিমান? দোষ করেছি দুজনেই, Agreed! তবে কেন শুধু আমারই অপমান?
দেখো পারলে ছবিগুলো, কোর আমাদের না হওয়া মুহূর্তের অবগাহন, থাকবেনা সে তো ভাল কথা... তবু কোরনা অপমান, হয়ে যাও সাবধান! না হয় করলে পুরোনো ভালবাসার একটুখানি মূল্যায়ন!!!
মিলিয়ে লিখতে করেছি প্রচেষ্টা, জানি হয়নি কিছুই; ক্ষমা প্রার্থনীয়, যদি না মেটে কবিতার তেষ্টা, যাব যদি বল... বিভূঁই !!
ছবি নেয়া হয়েছে "শখের বশে" - নামের এক অ্যালবাম হতে; Parijit Middya -এর কল্পনায় মেতে, আর ক্যালিগ্রাফি? - সে তো Sajib Shah এর হাতে !
অন্যের ছবি দিয়ে করেছি পোস্ট, লক্ষ্য জীবনের তর্জমা; সকল দোষ ত্রুটি উপেক্ষা করে, দেখবেন দৃষ্টিতে? মার্জনার?

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক