তুমিই মোর ভালবাসা - অর্ক আশফাক


তুমিই মোর ভালবাসা - অর্ক আশফাক
তোমারই পানে চেয়ে রয়েছি, দূরের ঐ নীল আকাশে; তোমার আমার প্রেমের খবর, ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে।
পড়ন্ত সূর্যের মত ঢলে পড়েছি, তুমি কি ধরে তুলবেনা? বল যদি পড়ে যাই অতল গহ্বরে, মোরে কি নিয়ে উঠাবেনা?
আমার জীবন এক ধ্বংসশালা, সয়ে চলেছি হাজারো কষ্ট; তুমি যদি না থাকো পাশে, হয়ে যাব যে পুরোই নষ্ট!
কষ্টের পরেই আসে সুখের সময়, হবে কি সুখপাখি, মোর ভালবাসা? হবে কি মোর প্রাণপাখি, যদি আমি হই তোমার... ভালবাসা?
ভালবাসবে কি মোরে যাবজ্জীবন, যদি না ছাড়ি তোমার সঙ্গ? রবে কি মোর সাথে আজীবন, নাহি দিয়ে বাঁধা, নাহি ভঙ্গ?
যায় যদি সময়, যাক না আরেকটু ! অপেক্ষায় রইলাম তোমার উত্তরের; তাও যদি হতে পারি তোমার আমি, একমাত্র মানুষ... তোমার মনের ভেতরের!!
অর্ক আশফাক

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক